সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তা আল্লাহর জন্য, যিনি সারা জাহানের মালিক।
মানুষ সুন্দরের পূজারী না হলে আজকের এই প্রসঙ্গের উৎপত্তি হতো না। কিন্তু শ্রেষ্ঠ জাতি মানুষ হয়ে আমরা কি আজ বসবাস করছি কোনো পরিকল্পিত সুন্দরভাবে গড়ে ওঠা শহরে? নাকি যেখানে নেই আমার সন্তানের নির্মল শ্বাস নেওয়ার বাতাস ও অসুস্থ বাবা-মায়ের এ্যাম্বুলেন্স যাবার রাস্তাটুকুও! যন্ত্রের অযাচিত যানজট, ঠিক তেমনি দু’পায়ে হাটা মানুষের জট প্রতিনিয়তই। দৃষ্টি থাকা সত্যেও এ যেন এক অসুস্থ মানুষের দৃষ্টিহীনতার অবোধ শহর। এ কথা কি ঢাকা শহরের একটি মানুষও বুকে হাত দিয়ে অস্বীকার করতে পারবে? যদি নাই পারি তবে আমরা কি চাই? ঢাকা বাসিসহ ভিন্ন জেলার মানুষের ক্রমবর্ধমান জনগোষ্ঠির সবচেয়ে বড় প্রয়োজন আজ একটি ‘‘পরিকল্পিত দ্বীনি পরিবেশ সমৃদ্ধ শান্তিময়ী আবাসন ব্যবস্থা” একটু সুন্দর আবহাওয়া। প্রতিটি মানুষ চায় প্রাকৃতিক সৌন্দর্য্যেমণ্ডিত মনোমুগ্ধকর পরিবেশ ও নিরাপদ বাসস্থান। এই স্বপ্নের নগরীতে সুখের নীড় গড়তে প্রয়োজন একখন্ড নিস্ককণ্টক জমি। ঢাকা শহরের অভ্যন্তরে যেটুকু জমি আছে তাতে একটি পরিকল্পিত আবাসিক এলাকা গড়ে তোলা কল্পনাতীত। তাই ঢাকা শহরের খুবনিকটে গড়ে তোলা হচ্ছে একটি অত্যাধুনিক প্রাকৃতিক সৌন্দর্য্যমণ্ডিত “ডিল সিটি” নামীয় আবাসিক প্রকল্প। ডিল সিটি রিয়েল এস্টেট লিঃ দ্রুত অগ্রসরমান একটি ল্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানী, যা মানুষের মৌলিক চাহিদার অন্যতম প্রধান চাহিদা বাসস্থানের সমস্যা সমাধানের লক্ষ্যে সরকারের পাশাপাশি নিজস্ব উদ্যোগে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা জানি ঢাকা শহরে প্রতিনিয়ত জনসংখ্যার চাপ বেড়েই চলছে, ফলে বসবাসযোগ্য জমির পরিমাণ কমে যাচ্ছে। তাই আবাসন সমস্যা প্রকট থেকে প্রকটতর হচ্ছে। তাছাড়া যেটুকু জমি অবশিষ্ট আছে সেটুকুতেও গড়ে উঠছে অপরিকল্পিত নগরায়নে। সুপরিকল্পিত নগরায়নের লক্ষ্যে সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক ও ঢাকা বাইপাস ৩০০ ফুট এশিয়ান হাইওয়ে (এক্সপ্রেসওয়ে) এর সন্নিকটে গড়ে তুলেছে “ডিল সিটি” নামীয় আবাসন স্থান। নিরাপত্তা, বিশ্বস্ততা সর্বোচ্চ গুণগত মান রক্ষা করে সকলের ক্রয় ক্ষমতাকে বিবেচনায় রেখে আকর্ষণীয় আবাসন ব্যবস্থা উপহার দেয়া ও নিশ্চিতভাবে অর্থ বিনিয়োগের সুযোগ সৃষ্টি করাই মূল লক্ষ। বিশ্বের মানচিত্রে বাংলাদেশের আকার খুব একটা বড় নয়, কিন্তু এর মধ্যকার মনমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য্যে যেকোন মানুষের মনকে শান্ত করে দেয়। তাই তো এই বাংলার সৌন্দর্য্যে বিমোহিত হয়ে হাজারো পর্যটক বিভিন্ন মৌসুমে এসে ভিড় জমায়, উপভোগ করে এদেশেরে নির্মল বাতাস বিচিত্রতম প্রাকৃতিক সৌন্দর্য্য, মধুমাখা পাখির সোনালী কন্ঠ আরও কত কি! আমার দেশের প্রতিটি মানুষই বলতে গেলে রাজধানীমুখী। সবুজ শ্যামল দেশে রাজধানী ঢাকা আমাদের প্রিয় শহর। এ স্বপ্নের নগরীতে সুখের নীড় গড়ার স্বপ্ন কার না আছে? কিন্তু এ শহরের আবাসিক সংকটের পাশাপাশি সুস্থ পরিকল্পনার অভাবে গড়ে উঠেছে বিচ্ছিন্ন ভাবে বিভিন্ন রকমের ইমারত সমূহ। ভবিষ্যতে এ অবস্থার আরো ভয়াবহ আকার ধারণ করবে। নিত্যদিনের যানজট, শব্দ দূষন, গাড়ীর কালো ধূয়ার ক্ষতিকর প্রভাব বেড়েই চলছে। তাই আপনার ছোট্ট খোকা ও সোনা-মনির ভবিষৎ চিন্তা করে আর বিলম্ভ না করে চলে আসুন আমাদের প্রকল্পে। যেখানে থাকবে সূর্যোদয়ের নির্মল বাতাস স্বাস্থ্যসম্মত সবুজ শ্যামলিময় প্রাতঃভ্রমনের সুযোগ। নিজ সন্তানের জন্য স্কুল, কলেজ, মাদ্রাসা, ইবাদতের জন্য মসজিদ, চিকিৎসার জন্য অত্যাধুনিক হাসপাতাল, শপিংমল, ব্যাংক, বীমা, কমিউনিটি সেন্টার, বিনোদনের জন্য খেলার মাঠ, লেক, স্থানে স্থানে পার্ক, গ্যাস, পানি, বিদ্যুৎ, পয়ঃনিস্কাশনের প্রয়োজনীয় চাহিদা পূরণের ব্যবস্থা, সিসিটিভি ক্যামেরায় আপনার সর্বোচ্চ নিরপত্তা ব্যবস্থা দেওয়া সহ সবশেষে আপনার আসল বাড়ী সাড়ে তিনহাত কবরস্থান । ডিল সিটি আপনাকে খুঁজছে, আর আপনি খুঁজছেন পরিকল্পিত সোনালী ভবিষ্যৎ..
দেশের আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে এবং দেশের সকল পেশার নাগরিকসহ প্রবাসী বাংলাদেশীদের ঢাকা শহরে বাসস্থান চাহিদা পূরনে “ডিল সিটি রিয়েল এস্টেট লিঃ” সুযোগ সৃষ্টি করবে। এটি হবে বর্তমান ঢাকা শহরের অতি নিকটতম মনোরম ও প্রাকৃতিক পরিবেশ এবং নাগরিক সুবিধা সম্বলিত এক নতুন শহর।